তিন মাসের জন্য সাকা চৌধুরীর ৪ মামলা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে করা চারটি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলা চারটি কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনসচিব ও সংশ্লিষ্ট আদালতের ম্যাজিস্ট্রেটদের রুলের জবাব দিতে বলা হয়েছে।মামলা স্থগিতের আবেদন জানিয়ে সাকা চৌধুরীর করা পৃথক চারটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। গত বছরের ১৪ আগস্ট রাজধানীর প্রেসক্লাবে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন সাকা চৌধুরী। এর জের ধরে পঞ্চগড়, নড়াইল, ঠাকুরগাঁও, খুলনাসহ বিভিন্ন এলাকায় মানহানির মামলা করা হয়। আজ আদালত এ চারটি জেলায় করা চারটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন।