তিন মাসের জামিন পেলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথক দুটি চাঁদাবাজি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন হ এহছানুল হক মিলনের তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি মো. আবদুল হাইয়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মিলনের পক্ষে করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।এর আগে ৩০ আগস্ট চাঁদাবাজির অভিযোগে চাঁদপুরে কচুয়া থানায় হারুনুর রশীদ ও আবদুল্লাহ-আল মামুন নামের দুই ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। মিলন বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন।আদালতে মিলনের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মাহবুব উদ্দিন।