তিন মাসের মধ্যে তিস্তা চুক্তি হবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী তিন মাসের মধ্যে তিস্তা পানি বণ্টন চুক্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ আশাবাদের কথা জানান।অর্থমন্ত্রী বলেন, তিস্তা পানি বণ্টন চুক্তি একটু পিছিয়ে গেছে। এ বিষয়ে এখনো আলোচনা চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মোটেও হতাশ নই। আমি আশা করছি, তিন মাসের মধ্যে এ চুক্তি হয়ে যাবে।’