তিন মাসের মধ্যে লোকসভা নির্বাচন: মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, লোকসভা নির্বাচন আর খুব বেশি দূরে নেই। তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তৃণমূল আবার রেলওয়ে মন্ত্রণালয় পাবে। অপমানের প্রতিশোধ কীভাবে নিতে হয়, তা এই বাংলার মানুষ জানে।গতকাল শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল মহিলা কর্মীদের এক সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলেন।আজ শনিবার ‘টাইমস অব ইন্ডিয়া’ অনলাইনের খবরে জানানো হয়, তিন মাসের মধ্যে লোকসভা নির্বাচন হওয়ার কথা বললেও কীভাবে এতটা নিশ্চিত হলেন, তা ব্যাখ্যা করেননি মমতা।মমতা বলেন, ‘কংগ্রেস, সিপিএম ও ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জোট বেঁধে তৃণমূলের বিপক্ষে লড়তে আসবে। আমরা গ্রামের মানুষের একতা নিয়ে এই জোটের বিরুদ্ধে এগিয়ে যাব। তৃণমূলকে কেউ সরাতে পারবে না। এর শিকড় অনেক গভীরে।’