তিন মেয়র পদপ্রার্থীর ভাষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেলিনা হায়াৎ আইভীনির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমি ইভিএম ব্যবহারের বিরোধিতা করছি না। আজ হোক, কাল হোক, আমাদের এই প্রযুক্তি গ্রহণ করতেই হবে। কিন্তু আমার কিছু সংশয় আছে। কোন নয়টি ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হবে, সে বিষয়ে আগে আমাদের সঙ্গে কথা বলা হয়নি। তবু আমি ইভিএম ব্যবহারকে স্বাগত জানাই।’শামীম ওসমানইভিএমের ব্যবহার নিয়ে আপত্তি নেই শামীম ওসমানের। তবে তাঁর প্রশ্ন, ‘নির্বাচনে ইভিএম ব্যবহার করা হলে তৈমুর আলম খন্দকার কি নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়াবেন? আমার কথা হচ্ছে, ইভিএম নিয়ে কারও মনে যাতে কোনো প্রশ্ন না থাকে। এর প্রতি সবার যাতে আস্থা থাকে। এ বিষয়টি খেয়াল রাখতে হবে। আমার ইভিএম নিয়ে কোনো মাথাব্যথা নেই। আমি মনে করি, এই নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে।’তৈমুর আলম খন্দকারবিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার ভোট গ্রহণে ইভিএম ব্যবহারের পক্ষপাতী নন। তাঁর দাবি, ‘বর্তমান সরকারের প্রতি মানুষের কোনো আস্থা নেই। তারা সব ক্ষেত্রে ব্যর্থ। মানুষ বিএনপিকে ভোট দেবে। তাই ভোট কারচুপি করার জন্য ইভিএম ব্যবহার করা হবে। আমার আবেদন, ইভিএম পরীক্ষা-নিরীক্ষার জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে যাতে ব্যবহার না করা হয়।’