তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইডেন কলেজ ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি গঠন করেছে ছাত্রলীগ। এ ছাড়া গাজীপুর জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলো ডটকমকে জানান, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইডেন কলেজ: জেসমিন আক্তারকে সভাপতি ও ইসরাত জাহানকে সাধারণ সম্পাদক করে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নয়জনকে সহসভাপতি, পাঁচজনকে যুগ্ম সম্পাদক, চারজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ: বুলেট সেনকে সভাপতি ও কাজী মাহবুবকে সাধারণ সম্পাদক করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি করা হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: শামীম মোল্লাকে সভাপতি, ঋত্বিক কুমারকে সাধারণ সম্পাদক, অপু চন্দ্র সরকারকে সাংগঠনিক সম্পাদক করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠন করা হয়েছে। গাজীপুর জেলা: গাজীপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। গাজীপুর মহানগর ও গাজীপুর জেলার নতুন কমিটি গঠনের জন্য কর্মীদের কাছ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে জীবনবৃত্তান্ত চাওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে ওই বৃত্তান্ত দিতে হবে।