তিন শিল্পীকে ডেইলি স্টারের আজীবন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনজন শিল্পীকে আজীবন সম্মাননা দিয়েছে দ্য ডেইলি স্টার পত্রিকা। সম্মাননা পাওয়া শিল্পীরা হলেন চলচ্চিত্রপরিচালক সুভাষ দত্ত, আলোকচিত্রী শহীদুল আলম ও সংগীতপরিচালক খন্দকার নূর আলম। আজ সোমবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্ট্যান্ডার্ড চার্টার্ড-ডেইলি স্টার আয়োজিত ‘স্টার সেলিব্রিটিং লাইফ’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।অনুষ্ঠানে সংগীতে আটজন ও চলচ্চিত্রে ১২ জন প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয়। সেরা গীতিকার হিসেবে রিপা সরকার আর সেরা আলোকচিত্রীর পুরস্কার পেয়েছেন এম ইউসুফ তুষার।অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, ‘সরকার জ্ঞানবান্ধব সমাজ গড়তে চায়। আমরা চাই, সমাজে শিল্প ও সাহিত্যচর্চা বিকশিত হোক। স্ট্যান্ডার্ড চার্টার্ড-ডেইলি স্টারের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিল্পসাহিত্যকে এক ধাপ এগিয়ে নেবে।’অনুষ্ঠানে বক্তব্য দেন দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিম ম্যাকাবে।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীতের মূর্ছনায় দর্শকদের মুগ্ধ করেন ওস্তাদ রশিদ খান।