তিন সচিব পদে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন সচিব পদে রদবদল করা হয়েছে। তাঁদের মধ্যে তথ্যসচিব হেদায়েতুল্লা আল মামুনকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। ভারপ্রাপ্ত তথ্যসচিব হিসেবে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মরতুজা আহমদকে। কৃষিসচিব মনজুর হোসেনকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব করা হয়েছে। ভারপ্রাপ্ত কৃষিসচিব হিসেবে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান এস এম নাজমুল ইসলামকে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। এ ছাড়া, পৃথক একটি আদেশে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব সম্পদ বড়ুয়াকে নতুন রাষ্ট্রপতি আবদুল হামিদের একান্ত সচিব করা হয়েছে।