তিন হাজার কোটি রুপি ঘুষ নিয়েছেন এ রাজা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক টেলিকমমন্ত্রী এ রাজা চাঞ্চল্যকর স্পেকট্রাম টেলিকম দুর্নীতির মাধ্যমে তিন হাজার কোটি রুপি অর্জন করেছেন। দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবং এনফোর্সমেন্ট বিভাগ (ইডি) এ তথ্য জানিয়েছে। সংস্থা দুটি বলছে, এটি তাদের প্রাথমিক হিসাব। তবে হিসাবটি গত মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্টে জমা দেওয়া তাদের তদন্ত অগ্রগতি প্রতিবেদনের অংশ নয়।সংস্থা দুটি তাদের প্রতিবেদনে বলেছে, লাইসেন্স পাওয়া কিছু কোম্পানি আগেই লাইসেন্স ফির একটি খসড়া পেয়ে যায়। ২০০৭ সালে ভারতে কয়েকটি টেলিকম কোম্পানিকে দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স দেওয়া হয়। ওই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের দুর্নীতি হয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে রাষ্ট্রের বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। এ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে ভারতের তত্কালীন টেলিকমমন্ত্রী এ রাজা পদত্যাগে বাধ্য হন। পরে রাজসহ আরও কয়েকজনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়।