তিন হেফাজত নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেফাজতে ইসলামের কাফরুল থানার তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপ কমিশনার মাসুদুর রহমান বলেন, গ্রেপ্তার তিনজন হলেন লালবাগ শাহী মসজিদের খতিব ও মিরপুর ১৩ নম্বরের জামিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ এমরান মাজহারী, একই মাদ্রাসার উপাধ্যক্ষ মিজানুর রহমান ও মিরপুর ১৪ নম্বরের জামিউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার। তাদের মধ্যে আবুল বাশার কাফরুল থানা হেফাজতে ইসলামের আহ্বায়ক ও মিজানুর রহমান যুগ্ম আহ্বায়ক। গত ৫ মে সহিংসতার ঘটনায় মতিঝিল থানায় দায়ের হওয়া দুটি মামলায় (১১ ও ১৩ নম্বর মামলা) তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে একটি মামলা পুলিশের এক উপপরিদর্শককে হত্যার অভিযোগে দায়ের করা হয়।