তিনজনকে সচিব পদে নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচিব পদে তিনজনকে নতুন নিয়োগ দিয়েছে সরকার। তাঁরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম হোসেনকে বাণিজ্য মন্ত্রণালয়ে ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোন্দকার আসাদুজ্জামানকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রীতি ইব্রাহিমকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (সচিব) পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে আদেশ জারি হয়। নিয়োগ পাওয়া এই সচিবেরা বিসিএস ১৯৮২ নিয়মিত ব্যাচের কর্মকর্তা।