তিনটাই টাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টাই’ মানে গলাবন্ধ। ভুলে যান। টাই মানে এখন গলার ফাঁস, দমবন্ধ উত্তেজনায় যে শ্বাসরোধ হয়ে আসে দর্শকদের! পরশু বেঙ্গালুরুর ম্যাচটি আরও একবার মনে করিয়ে দিল সেই কথা। পরতে পরতে মিশে থাকল নাটকীয়তা। রোমাঞ্চ। দমবন্ধ উত্তেজনা। ম্যাচ টাই হওয়াতেই শেষ পর্যন্ত স্বস্তি। স্বাগতিক দর্শকদের সান্ত্বনা, জেতার আনন্দ নিয়ে না হোক, অন্তত পরাজয়ের হতাশা নিয়ে ফিরতে হয়নি। ফিরতে হলেও হয়তো আপত্তি করত না তারা। পুলিশের লাঠিপেটা খেয়ে টিকিট জোগাড় করা দর্শকদের পয়সা উশুল! তিন হাজারের বেশি ওয়ানডেতে টাই ম্যাচ হয়েছে মাত্র ২৪টি। এর চারটি বিশ্বকাপে। চারটি ম্যাচেই চরম নাটকীয়তা।১৯৯৯, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকাঅস্ট্রেলিয়া: ৪৯.২ ওভারে ২১৩/১০দক্ষিণ আফ্রিকা: ৪৯.৪ ওভারে ২১৩/১০শন পোলক আর অ্যালান ডোনাল্ডের বোলিং তোপে মাত্র ২১৩ রানে অলআউট অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো ফাইনালে ওঠার পথে ভালোই এগিয়ে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। ৬১ রানে ৪ উইকেট হারানোর পর জন্টি রোডস-জ্যাক ক্যালিসের ৮৪ রানের জুটি। ৬৬ বলে ৫৯ রান চাই প্রোটিয়াদের, হাতে ৬ উইকেট। তেমন চাপ নেই। কিন্তু দক্ষিণ আফ্রিকানদের ভেঙে পড়ার জন্য হালকা চাপও হয়তো যথেষ্ট। একের পর এক উইকেট পতনে ৯ উইকেটে ১৯৮! ভরসা হয়ে ছিলেন ল্যান্স ক্লুজনার। শেষ ওভারে ৯ রান দরকার। ফ্লেমিংয়ের করা প্রথম দুই বলে দুটো চার ক্লুজনারের। শেষ চার বলে মাত্র ১ রান চাই জয়ের জন্য। তৃতীয় বলে রান নেই। চতুর্থ বলে ক্রিকেটের সেই বিখ্যাত রান আউটের শিকার ডোনাল্ড! ম্যাচ টাই।২০০৩, দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কাশ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৬৮/৯দক্ষিণ আফ্রিকা: ৪৫ ওভারে ২২৯/৬ * ডি/এল পদ্ধতিতে ৪৫ ওভারে তাদের লক্ষ্য ছিল ২৩০বিশ্বকাপের দ্বিতীয় টাই ম্যাচ। এবার দুর্ভাগ্যক্রমে একটি দলের নাম দক্ষিণ আফ্রিকা। এবারও বিশ্বকাপ থেকে দক্ষিণ আফ্রিকার বিদায়ী ম্যাচ ছিল এটি। আতাপাত্তুর সেঞ্চুরি আর ডি সিলভার ৭৩ রানের ইনিংসে ২৬৮ রান তুলল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার শুরুটা হলো ভালো, এগিয়ে যাচ্ছিল জয়ের দিকে। কিন্তু বাদ সাধে বৃষ্টি। শেষ পর্যন্ত ৪৫ ওভারে জয়ের জন্য লক্ষ্য ঠিক হয় ২৩০। ৪৪ ওভার শেষে স্বাগতিকদের স্কোর ২১৬/৬।শেষ ওভারে চাই ১৪ রান। কিন্তু হিসাবের গরমিল করে ফেলল দক্ষিণ আফ্রিকা। তাদের দরকার ১৩ রান। মুরালি এলেন বল করতে। প্রথম বলে ১ রান। পরের দুই বলে রান নেই। চতুর্থ বলে ওয়াইড-চার থেকে ৫ রান। পরের বলে আবার ১। পঞ্চম বলে বাউচারের ছক্কা! ১৩ রান উঠে গেছে। ম্যাচ ‘জয়ে’র আনন্দে শূন্যে ঘুষিও ছুড়লেন বাউচার। শেষ বলে কোনো রানই নিলেন না! অথচ ওই বলে একটা রান নিলেই জেতা হতো। দুর্ভাগ্য, এবারও উইকেটের এক প্রান্তে ল্যান্স ক্লুজনার!২০০৭, আয়ারল্যান্ড-জিম্বাবুয়েআয়ারল্যান্ড: ৫০ ওভারে ২২১/৯জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২২১/১০আইরিশদের স্বপ্নের এক বিশ্বকাপ। বাংলাদেশ-পাকিস্তানকে হারানোর বিশ্বকাপ। উৎসব শেষই হয় না। ওই বিশ্বকাপে যে জিম্বাবুয়ের বিপক্ষেও ‘জয়’ পেয়েছে আইরিশরা। না, ম্যাচের ফলাফলে টাই লেখা। কিন্তু হারতে হারতে টাই হয়ে যাওয়া ম্যাচ শেষে আনন্দে-আবেগে সেদিন ল্যাপ অব অনার দিয়ে ফেলেছিল আয়ারল্যান্ড! জেরেমি ব্রের অপরাজিত সেঞ্চুরির পরও ২২১ রানের বেশি তুলতে পারেনি আয়ারল্যান্ড। ২ উইকেটে ১০৭ রান তুলে অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছিল জিম্বাবুয়ে। কিন্তু পরের ১০০ রান তুলতে ৭ উইকেটের পতন। ৪৯ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ২১৩/৯। শেষ ওভারে ৯ রান দরকার, হাতে মাত্র ১ উইকেট। প্রথম তিন বলে ৫ রান এল। শেষ তিন বলে দরকার ৪। পরের দুই বলে ৩ রান। শেষ বলে একটা রান নিতে পারলেই জিতে যায় জিম্বাবুয়ে। কিন্তু না, রান আউট হয়ে গেলেন রেইন্সফোর্ড! বিশ্বকাপে তিন টাই ম্যাচ হলো, তিনটিতেই আফ্রিকার কোনো না কোনো দেশ!