তিনটি চলচ্চিত্র নির্মাণ করছেন শাবানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার চলচ্চিত্র নির্মাণে ফিরে এলেন শাবানা। শাবানার স্বামী ওয়াহিদ সাদিক গতকাল শনিবার প্রথম আলোকে জানিয়েছেন, বাংলাদেশ ও কলকাতার যৌথ প্রযোজনায় তিনটি ছবি নির্মাণ করা হবে। আগামী জুলাই মাস থেকে ছবি তিনটির কাজ শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে নার্গিস আক্তার তুমি আর আমি এবং শাহিন-সুমন সেরা সন্তান ছবি দুটির কাজ আগে শুরু করবেন। ওয়াহিদ সাদিক আরও জানিয়েছেন, তুমি আর আমি ছবিতে অভিনয় করবেন শাকিব খান, কোয়েল মল্লিক ও মিশা সওদাগর। সেরা সন্তান ছবিতে অভিনয় করবেন জিৎ, মীম, আলমগীর, ফেরদৌস, ঋতুপর্ণাসহ অনেকে। এর পর এম বি মানিক আরও একটি ছবির শুটিং শুরু করবেন। নাম চূড়ান্ত না হওয়া এই ছবির শিল্পীরা হলেন শাকিব খান ও কোয়েল মল্লিক।