তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আচরণ ও লাইসেন্স বিধিমালা ভঙ্গের কারণে সরকার তিনটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে। আজ রোববার এই তিনটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়।প্রতিষ্ঠান তিনটি হলো মেসার্স দ্য রিচ ইস্টার্ন (আরএল-৫২৭), মেসার্স দ্য ইফতি ওভারসিজ (আরএল-৮৯৪) ও মেসার্স ট্রাভেল নিউজ লিমিটেড (আরএল-৬২৪)। লাইসেন্স বাতিলের পাশাপাশি এই তিন প্রতিষ্ঠানের সমুদয় জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) জানিয়েছে, শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, রিক্রুটিং এজেন্ট আচরণ ও লাইসেন্স বিধিমালা ভঙ্গের কারণে এই তিন প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে।