তিনটে চুমো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১.তুমি কত দূরে আর আমি কত দূরে।রতির রাতের শেষে ভোর এল ঘুরে।ভোরের প্রথম কফি তাড়া দেয়, ওঠো!মনে রেখো, পুড়ে যেতে পারে কিন্তু ঠোঁটওপেয়ালায় ঘুমো চোখে চুমুক দিলেই।আমার পুড়েছে বুক এক চুমোতেই\২.চিঠি লেখার দিন খেয়েছে মোবাইল টেলিফোন।খুব সুবিধে—এ যেন এক বেতারযোগে চুম্বন।কানের কাছে ঠোঁট দুটি আর ঠোঁটের কাছে কান।ভয় নেই যে ভাবতে হচ্ছে ভুল হলো কি বানান!৩.আমার শব্দগুলো উচ্চারণ পেতে চাইছে তোমার।তোমার উচ্চারণগুলো শব্দ পেতে চাইছে আমার। এভাবেই তবে আমাদের সম্মিলন, চুমোর পর চুমো।চুমোটাও নিঃশব্দ থাকবে না গোপন চুমোর মতো।চুমোর ভেতরে ফেটে পড়া শরীরের বন্দী শব্দগুলো,শব্দ জানে অসম্ভব নয় শরীরী তোমার সবটা পাওয়া।আমার জামরঙের শব্দগুলো পাঠাচ্ছি তোমার ঠোঁটে—আমাদের শব্দ আর উচ্চারণগুলো চুমো খেতে থাক\