তিনযুগ পর বাসন্তীপূজা উদ্যাপন করল পোরশার আদিবাসী ও হিন্দু সম্প্রদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ তিন যুগ পর নওগাঁর পোরশা উপজেলার মুর্শিদপুর ইউনিয়নের ৮/১০টি গ্রামের আদিবাসী ও হিন্দু সম্প্রদায়ের মানুষ মুর্শিদপুর দেবোত্তর জমিতে বাসন্তীপূজা উদ্যাপন করল। পূজামণ্ডপের আশপাশে মিঠাই-মন্ডা, কুটিরশিল্প ও শিশুদের খেলনার দোকান বসে মেলায়।পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও আদিবাসীদের নেতা কানু মুর্মু জানান, মুর্শিদপুর মৌজার ১২০ বিঘা জমি দেবোত্তর সম্পত্তি হিসেবে দান করে গিয়েছিলেন এলাকার জমিদার। সেই সম্পত্তির ফসল থেকে পূজা অর্চনা ও দরিদ্র মানুষকে সহায়তা দেওয়া হতো। কিন্তু একটি জালিয়াতচক্র জাল দলিল করে দীর্ঘদিন ওই সম্পত্তি ভোগ দখল করে আসছিল। গত বছর আমন মৌসুমে মুর্শিদপুর, পুঙ্গি, বাগডাঙ্গা, দাসনগরসহ ৮/১০টি গ্রামের আদিবাসী ও হিন্দু সম্প্রদায় মিলে দেবোত্তর সম্পত্তির জমি উদ্ধার করে আমন ধান ঘরে তোলে। সেই ধান থেকে দীর্ঘদিন পর বাসন্তীপূজা উদ্যাপন করা হচ্ছে।দেখা যায়, মুর্শিদপুর, বাগডাঙ্গা, পুঙ্গিসহ বিভিন্ন গ্রামের নারী- পুরুষ দলবেঁধে পূজামণ্ডপে এসে ঢাকের বাজনার তালে তালে নেচে-গেয়ে আনন্দ করছে। কথা হয় পুঙ্গি গ্রামের মিনা মার্ডি, সনতি মুর্মু, লক্ষ্মী মুর্মু, পেরেজা মার্ডি, এলেনা মার্ডি, ফুলমনি মুর্মু, অনিল মুর্মু, প্রমান মারান্ডি, নৃপের কিসকু, রবিন মুর্মু, মুর্শিদপুরের সোম মুর্মু, সাহেব মুর্মুসহ আরও অনেকের সঙ্গে। তাঁরা জানান, ‘অনেক দিন পর আমরা এ আনন্দ উভোগ করলাম। এ শুধু পূজার আনন্দ নয়, আমাদের বিজয়েরও আনন্দও।