তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের দিকে ফিরে তাকালে সবচেয়ে বেশি চোখে ভাসে কোন ছবি? অবশ্যই ম্যারাডোনার। কখনো হাসছেন, কখনো মুখে একরাশ বিরক্তি। কখনো শিশুর সারল্য, হতাশায় নুয়ে পড়া। জার্মানি ম্যাচের পর প্রথম মনে হলো, লোকটার বয়সও বেড়েছে। বুড়ো হয়ে যাচ্ছেন ম্যারাডোনা! ক্যামেরার চোখও হয়তো ক্লান্ত হয়ে গিয়েছিল তাঁর ওপর স্থির দৃষ্টি রাখতে রাখতে। আর দশজন কোচের আদবকেতাকে থোড়াই কেয়ার যিনি করেছেন সব সময়। শিষ্যদের সবচেয়ে কাছের মানুষটি হয়ে ওঠার চেষ্টা করেছেন। আবেগে কখনো কোলে তুলে নেচেছেন, কখনো বা চুমু এঁকে দিয়েছেন গালে। দুই হাতে দুই ঘড়ি আর ধূসর স্যুট পরে হাতে জপমালা নিয়ে অস্থির পায়চারি করেছেন। শুরুটা দুর্দান্ত হলেও শেষতক সেমিফাইনালের চৌহদ্দিতে পা দিতে পারেনি তাঁর দল। কিন্তু ম্যারাডোনা মানুষের মনের চৌহদ্দিতে দাপিয়ে বেড়িয়েছেন ঠিকই। বিশ্বকাপ শেষ। ম্যারাডোনা নিজে এক রকম অন্তরালে। তার পরও এখনো আলোচনায়।