তিনি একেক সময় এককজনের পক্ষে থাকেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালাউদ্দিন কাদের চৌধুরী একেক সময় একেকজনের পক্ষে থাকেন। অনেক সময় অনেক কিছু বলেন, অনেক কিছু করেন। তিনি কোন সময় কার পক্ষে যাবেন, কোন দলে যাবেন, তা জানা মুশকিল।এই বক্তব্য বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে নিয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাগারে বন্দী থাকা অবস্থায় শেখ হাসিনাকে বিষ প্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগ এনে আজ বুধবার সাকা চৌধুরীর মামলা করা প্রসঙ্গে তিনি এ কথা বলেন। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারসংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক শেষে আইন প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।সাকা চৌধুরী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদসহ বেশ কয়েকজনকে আসামি করেন।