তিব্বতের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী লবসাং সাংগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিব্বতের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা লবসাং সাংগে।আজ বুধবার ভারতের ধর্মশালা থেকে এ তথ্য জানানো হয়। গত মার্চ মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।জানা গেছে, সারা বিশ্বের নির্বাসিত তিব্বতিরা ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করেছেন। তাঁর বিপক্ষে আরও দুজন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে লাবসাং সাংগে ৫৫ শতাংশ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এর ফলে লাবসাং দালাই লামার স্থলে অভিষিক্ত হবেন বলে জানা গেছে।দালাই লামা তাঁর রাজনৈতিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি রাজনৈতিক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে শুধু তিব্বতের আধ্যাত্মিক ধর্মীয় গুরু হিসেবে কাজ করবেন বলে জানা গেছে। বিবিসি অনলাইন।