তিশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক চরিত্রের টানাপোড়েনগুলো নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে তাঁর জুড়ি মেলা ভার। তাই অনেক নগরবাসীর প্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। রাজশাহীতে জন্ম হলেও স্কুলজীবন থেকেই ঢাকায় আছেন। এই শিল্পী শুটিংয়ের ফাঁকে তাঁর ঢাকা-জীবনের কথা বলেছেন। তা শুনে লিখেছেন আলী আসিফকজের ফাঁকেস্কুল-কলেজে পড়ার সময় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বেশ আড্ডা জমাতাম। এ ছাড়া মাঝেমধ্যে বন্ধুদের বাসায়ও আড্ডাবাজি করতাম। আর এখন তো প্রায় প্রতিদিনই শুটিং থাকে। শুটিংয়ের ফাঁকে সময় পেলেই জমে ওঠে আমাদের আড্ডা।খেতে যাইআমি খাবার খুব পছন্দ করি। পুরান ঢাকার বাকরখানি আর ফুচকা আমার খুবই পছন্দের। আমার আরেকটি পছন্দ হচ্ছে—রাস্তার পাশের টং দোকানের চা। সকালে শুটিং থাকলে আমি আর আমার দীর্ঘদিনের সহকর্মী রহমান ভাই একসঙ্গে রাস্তার পাশের কোনো দোকান থেকে চা আর রুটি খেয়ে নিই।ঘোরাফেরাবিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ঢাকার সাজসজ্জা দেখার জন্য আমরা সপরিবারে ঘুরতে বেরিয়েছিলাম। এ ছাড়া ঢাকা ও ঢাকার আশপাশের প্রায় স্থানেই আমি শুটিংয়ের জন্য যাই। বিশেষ কোনো জায়গার কথা বলছি না। কারণ আমি মনে করি প্রতিটা স্থানেরই কিছু না কিছু বিশেষত্ব আছে। আরেকটা কথা, অমি রিকশায় চড়ে ঘুরতে খুবই পছন্দ করি। কেনাকাটাঢাকার মধ্যেই আমি কেনাকাটা করি। আমার পা পড়েনি এমন মার্কেট এই শহরে খুব কমই আছে। কেনাকাটার জন্য ধানমন্ডির শপিং মলগুলো আমার পছন্দের।স্বাস্থ্যকুশলজিমে যাওয়া, সকাল-বিকেল দৌড়ানো ওসব আমার কর্ম নয়। আমার যেটা পছন্দ আমি সেটাই খাই। তবে একেবারে গলা-বুক পর্যন্ত না, পরিমাণমতো। নগর ফ্যাশন আমার চলাফেরায়, পরিচ্ছদে, আচারে, ব্যবহারে আমি যেটা করি সেটাই আমার নিজের ফ্যাশন বলে মনে হয়। সবচেয়ে বড় কথা অন্যের ক্ষতি না করে যেটাকে আমি পছন্দ করি, সেটাই আমার কাছে ফ্যাশন।রাতের ঢাকানিয়ন আলোয় মোড়ানো ঢাকার রূপটা আমার খুবই প্রিয়। সবচেয়ে ভালো লাগে অনেক রাতে ঢাকার ফ্লাইওভার দিয়ে গাড়ি নিয়ে ঘুরতে। তখন মনে হয়, আমাদের শহরটা আসলেই অনেক সুন্দর।বদলে যাকঅবশ্যই ঢাকার যানজট।তরুণ কণ্ঠভালো থাকুন। ভালো রাখুন। দেশকে ভালো বাসুন।