তিস্তা চুক্তি না হলে ট্রানজিট নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তার পানিবণ্টন চুক্তি সই বাতিল হওয়ায় ট্রানজিটের সম্মতিপত্রে সই করছে না বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র আজ মঙ্গলবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।এর আগে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার বিষয়ে জানতে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রজিত মিত্তিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তিনি মন্ত্রণালয়কে জানান, প্রধানমন্ত্রী মনমোহনের এ সফরে তিস্তার পানিবণ্টন চুক্তি হচ্ছে না। তবে শিগগিরই এ চুক্তি স্বাক্ষরিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।ভারতীয় হাইকমিশনারের এ বক্তব্যে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস অসন্তোষ প্রকাশ করেন। এরপর বাংলাদেশ সরকারের তরফ থেকে ট্রানজিটের সম্মতিপত্রে সই না করার সিদ্ধান্ত হয়।