তিস্তা চুক্তি না হলে সেটা হবে হতাশাজনক: ইনু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক ঠান্ডা যুগ পেরিয়ে উষ্ণ যুগে ঢুকেছে। এখন দ্বিপক্ষীয় সহযোগিতার জানালাগুলো খোলা আছে। তিস্তার পানিবণ্টন চুক্তির মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতার সদর দরজা খুলে দিতে হবে। যদি কোনো কারণে চুক্তি না হয়, সেটা আমাদের জন্য খুবই হতাশাজনক হবে।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ঢাকা সফরে তিস্তার পানিবণ্টন চুক্তি স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা-সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে জানতে চাইলে আজ মঙ্গলবার হাসানুল হক ইনু প্রথম আলোকে এ কথা বলেন।দুই প্রধানমন্ত্রীকে এবার শুধু তিস্তা নয়; যৌথ ব্যবস্থাপনার মাধ্যমে ব্রহ্মপুত্র, গঙ্গাসহ অভিন্ন নদীগুলোর বিষয়েও স্থায়ী সমাধানের ঘোষণা দেওয়ার দাবি জানান ইনু।