তিস্তা চুক্তি শিগগিরই হচ্ছে: গওহর রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, শিগগিরই তিস্তা চুক্তি হবে। কবে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘তারিখটা বলতে চাই না। তা বললে বিতর্ক বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।’আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গওহর রিজভী বলেন, ছিটমহল বিনিময় চুক্তি চূড়ান্ত হয়ে আছে। তবে এ জন্য ছিটমহলবাসীকে কিছুদিন ধৈর্য ধরতে হবে। ভারত সরকারকে সাংবিধানিকভাবে বিষয়টি তাঁদের লোকসভায় পাস করাতে হবে। ভারত সরকার আগামী শীতে বিষয়টি তাদের পার্লামেন্টে তুলবে। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ওই অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত ও ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভ্যাটিকানের রাষ্ট্রদূত জোসেফ মেরিনো। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল।