তিস্তা চুক্তি হচ্ছে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রজিত মিত্তার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন, প্রধানমন্ত্রী মনমোহনের এ সফরে তিস্তার পানিবণ্টন চুক্তি হচ্ছে না। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।আজ মঙ্গলবার ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তিস্তার পানিবণ্টন চুক্তির ব্যাপারে ভারতের অবস্থান জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের বিষয়ে একটি রাজ্যের সংশ্লিষ্টতা রয়েছে। এ ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা চলছে। তাই মনমোহন সিংয়ের এ সফরে এই চুক্তি হচ্ছে না। তবে শিগগিরই তা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।সূত্র জানায়, ভারতীয় হাইকমিশনারের এ বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয় অসন্তোষ প্রকাশ করেছে।