তিস্তা চুক্তির আশাবাদ দীপু মনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরকালে তিস্তার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হবে। আজ সোমবার রাতে গণভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ আশাবাদ ব্যক্ত করেন।এর আগে মনমোহনের এ সফরে তিস্তার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে না বলে দিল্লিতে ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ভারতের পররাষ্ট্রসচিবের ভিডিও ফুটেজ আমি নিজেও দেখেছি। সেখানে তিনি কোথাও বলেননি যে চুক্তি স্বাক্ষরিত হবে না।’দীপু মনি আরও বলেন, ‘তিস্তার পানিবণ্টন চুক্তি হচ্ছে না, এ ব্যাপারে ভারতের পক্ষ থেকে ভিন্ন কোনো মত এখন পর্যন্ত আমরা পাইনি।’