তিস্তা চুক্তির ব্যাপারে মমতাকে রাজি করাতে কলকাতায় অম্বিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তির ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর এখন অনেকটাই নরম। তিন দিন আগে ভারতের প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে তিস্তা নিয়ে চুক্তি করলে তাঁর আপত্তি নেই। এদিকে মমতার সঙ্গে আলোচনা করতে গতকাল শুক্রবার কলকাতায় আসেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অম্বিকা সোনি।মমতার চিঠি ইতিমধ্যে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সচিবালয়ে পৌঁছেছে। ওই চিঠিতে মমতা বলেন, বাংলাদেশের সঙ্গে পানি বণ্টন চুক্তিতে তাঁর আপত্তি নেই। তবে চুক্তির আগে তিনি চান, পানির পরিমাণ নিয়ে ভারতের কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় একটি সমীক্ষা করুক। তারপর তা ভাগ করা হোক। চিঠিতে তিনি দ্রুত চুক্তি করার জন্য উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।মহাকরণ সূত্র জানায়, ঢাকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যাতে কোনো আঁচড় না লাগে, সে কথা ভেবেই মমতা এখন এই উদ্যোগ নিয়েছেন। মমতা এখন দ্রুত তিস্তার পানির সমীক্ষা করে বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে চাইছেন।ধারণা করা হচ্ছে, মমতার চিঠি পাওয়ার পর মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে মমতার সঙ্গে কথা বলতে অম্বিকাকে গতকাল কলকাতায় পাঠিয়েছে। তাঁর সঙ্গে অম্বিকার সুসম্পর্ক রয়েছে। মমতার সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি গতকাল কলকাতায় সত্যজি ৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের দুটি অনুষ্ঠানে যোগ দেন।অম্বিকা গতকাল সকালে কলকাতায় মমতার সঙ্গে দেখা করেন। তিনি তিস্তা চুক্তির বিষয়ে মমতার উদ্বেগের কথা শোনেন। এরপর অম্বিকা সাংবাদিকদের বলেন, তিস্তার পানি চুক্তি নিয়ে মমতার উদ্বেগের কথা তিনি শুনেছেন। বিষয়টি তিনি প্রধানমন্ত্রীকে জানাবেন।চলতি মাসের গোড়ার দিকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরকালে তিস্তার পানি বণ্টন এবং ট্রানজিট চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু সফরের দুই দিন আগে মমতা হঠা ৎ ঘোষণা দেন, তিস্তার পানি বণ্টন চুক্তি পশ্চিমবঙ্গের স্বার্থবিরোধী। ওই চুক্তিতে বাংলাদেশকে পানির হিস্যা বেশি দেওয়া হয়েছে। তাই তিনি বাংলাদেশ সফরে যাবেন না।এর পরই প্রধানমন্ত্রী মনমোহন সিং টেলিফোনে মমতার সঙ্গে কথা বলেন। ওই সময় প্রধানমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেন, তাঁর সঙ্গে আলাপ করেই বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি করা হবে। একই সঙ্গে তিনি মমতাকে তাঁর সফরসঙ্গী হওয়ার অনুরোধ জানান। তবে মমতা প্রধানমন্ত্রীর অনুরোধ রাখেননি। মমতার বাংলাদেশ সফর বাতিলের পর কেন্দ্রীয় সরকার তাঁর সঙ্গে আলাপ ছাড়া তিস্তা চুক্তি করা হবে না বলে ঘোষণা দেয়।প্রধানমন্ত্রী মনমোহন তিস্তা চুক্তির খসড়া চূড়ান্ত করতে সফর শুরুর প্রায় এক মাস আগে মমতার কাছে দূত হিসেবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননকে পাঠান। তাঁর দাবি, মমতার সঙ্গে আলাপ করে তিস্তার পানি বণ্টন চুক্তির খসড়া তাঁকে দেখিয়ে চূড়ান্ত করা হয়েছে। মমতাও খসড়ায় সায় দেন। কিন্তু ঢাকা সফরের দুই দিন আগে তিনি হঠা ৎ বাংলাদেশ সফর বাতিল করার ঘোষণা দেন।তিস্তার পানি বণ্টন এবং ট্রানজিট চুক্তি না হওয়ায় দুই দেশে হতাশা ছড়িয়ে পড়ে। পরে ভারত সরকার জানিয়ে দেয়, তিন মাসের মধ্যে মমতার সঙ্গে আলাপ করেই তিস্তা চুক্তি করা হবে।