তিস্তা ছাড়া অন্য চুক্তি অর্থহীন: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের মানুষের কাছে পানিই জীবন, পানিই সম্পদ। পানি ছাড়া আমাদের চলবে না। বাংলাদেশের জন্য তিস্তার পানিবণ্টন চুক্তি বড় ইস্যু। ভারতের সঙ্গে যদি এ চুক্তি না হয় তবে অন্য চুক্তিগুলো অর্থহীন হয়ে যাবে।ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার মুখে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সফরে তিস্তার পানিবণ্টন চুক্তি হচ্ছে না বলে গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিক্রিয়ায় রাশেদ খান মেনন আজ মঙ্গলবার প্রথম আলোকে এ কথা বলেন।মনমোহনের এই সফরে তিস্তার পানিবণ্টন চুক্তি না হলে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হবে বলে রাশেদ খান মেনন মন্তব্য করেন।