তিস্তা নিয়ে মমতার দাবি অযৌক্তিক: এসএএফ
তিস্তার পানি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে অযৌক্তিক বলে মনে করে দক্ষিণ এশীয় ফোরাম (এসএএফ)। ভারতের বাজারে বাংলাদেশের পণ্যের ওপর অশুল্ক বাধা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে ফোরাম। বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে এ কথা জানা গেছে।৭ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে দক্ষিণ এশীয় ফোরামের দুই দিনব্যাপী বৈঠক হয়। ফোরামে ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মাসহ ফোরামভুক্ত দেশের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকের অন্যতম এজেন্ডা ছিল অভিন্ন নদীর পানি ভাগাভাগি।ফোরামে বাংলাদেশের পক্ষে ছিলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান। তিনি বলেন, সব পক্ষের জন্যই ট্রানজিট লাভজনক হবে। বৈঠকে ট্রানজিট ফি কত হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। ট্যারিফ কমিশনের চেয়ারম্যান বলেছেন, ট্রানজিট ব্যবহারে ভারতের যে খরচ বাঁচবে, তার ৫০ শতাংশ হওয়া উচিত ট্রানজিট ফি।