তিস্তার পানি বণ্টন শিগগিরই জেআরসিতে: পানিসম্পদমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, শিগগিরই যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক হবে। সেখানেই তিস্তার পানি বণ্টনের বিষয়টি উত্থাপন করা হবে। আজ শুক্রবার সকালে প্রথম আলোকে মন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেন, জেআরসির বৈঠকের অনুষ্ঠানের জন্য উদ্যোগ নিতে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে যোগাযোগ করে দিনক্ষণ ঠিক করবে। ওই বৈঠকে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।