তিস্তার পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নীলফামারীতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীটির পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার আটটি ইউনিয়নের তিস্তা পারের প্রায় ১৫টি গ্রাম ও চরের লোকজন পানিবন্দী হয়ে পড়েছে।ডালিয়ায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে গতকাল মঙ্গলবার রাত থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। রাত নয়টায় ডালিয়ায় অবস্থিত দেশের বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আজ সকাল নয়টায় ওই পয়েন্টে পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।