তিস্তার পানিবণ্টন চুক্তির খসড়া বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক গতকাল শুক্রবার শেষ হয়েছে। বৈঠক শেষে দুই পক্ষ পরস্পরের কাছে অন্তর্বর্তীকালীন চুক্তির খসড়া হস্তান্তর করেছে।ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ভারতের প্রস্তাবিত আন্তনদী সংযোগ প্রকল্প নিয়ে ভারত একতরফা এমন কোনো সিদ্ধান্ত নেবে না, যা বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।মন্ত্রী পর্যায়ের দুই দিনের বৈঠক শেষে তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে একটি অন্তর্বর্তী চুক্তির খসড়া ভারতের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ। অন্যদিকে শুষ্ক মৌসুমে পানিবণ্টনের নীতিগত কিছু বিষয় উল্লেখ করে একটি চুক্তির খসড়া বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারত।দুই দেশের পানিসম্পদসচিবদের এই খসড়া চুক্তি খতিয়ে দেখতে বলা হয়েছে।এর আগে তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে মতপার্থক্য কমিয়ে আনতে শুক্রবার রাতে শেষ মুহূর্তেও জোর চেষ্টা চালায় বাংলাদেশ ও ভারত।শুক্রবার সন্ধ্যায় পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন ও ভারতের পানিসম্পদমন্ত্রী পবন কুমার বনসাল দেড় ঘণ্টারও বেশি আলোচনা করেন। বৈঠকে ভারতের পানিসম্পদ প্রতিমন্ত্রী ভিনসেন্ট পালাও উপস্থিত ছিলেন।তিস্তার পানিবণ্টন এবং অভিন্ন নদীসংক্রান্ত অন্যান্য বিষয়ে দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা পৃথকভাবে বৈঠক করেন।শুক্রবার পানিসম্পদমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাত্ করেছেন।