তীব্র শীতে বগুড়া ও খুলনায় ৫ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তীব্র শীতে বগুড়ার ধুনটে ও খুলনায় আজ বৃহস্পতিবার পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নারী।ধুনটের এলাকাবাসী জানায়, প্রচণ্ড শীতে আজ পূর্ব ভরনশাহী গ্রামের মুসলিম উদ্দীনের স্ত্রী হালিমা খাতুন (৪০) মারা গেছেন। এদিকে দাকোপ উপজেলার এলাকাবাসী ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, তীব্র শৈত্যপ্রবাহে আজ চারজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন, কাকড়াবুনিয়া গ্রামের সুধান্ন মণ্ডল (৭২), উত্তর বানিশান্তা গ্রামের গোবিন্দ মণ্ডল (৬৭), ওই গ্রামের রামকৃষ্ণ চক্রবর্তী (৭২) এবং কামারখোলা ইউনিয়নের তারাপদ হালদার (৭২)। দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জীবিতেষ বিশ্বাস বলেন, শুনছি প্রচণ্ড শীতের কারণে উপজেলার বিভিন্ন গ্রামে বেশ কয়েকজন মানুষ প্রাণ হারিয়েছেন।