তীব্র শীতেও বইমেলায় ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র শীতেও গ্রন্থানুরাগীদের ভিড় বাড়ছে রাজশাহীর বইমেলায় কলেজিয়েট স্কুল মাঠে বিভাগীয় বইমেলা মঞ্চে পঞ্চম দিনে গতকাল রোববার দর্শকদের মন মাতিয়েছে ঢাকার সাংস্কৃতিক সংগঠন আনন্দন। বিকেলে ছিল ‘প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রিক শিশু পাঠাগার’ বিষয়ে আলোচনা। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তানভিরুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান। সন্ধ্যার দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক সংগঠন আনন্দন গীতি আলেখ্য আমার পরিচয়, গণসংগীত ও দেশের গান পরিবেশন করে।