আসলে কবির প্রতি ভালোবাসা থেকেই কবিতার জন্য ভালোবাসা। সমর সেন আমার খুব পছন্দের একজন। একসময় বাম রাজনীতি করেছেন। ইংরেজি পত্রিকা সম্পাদনা করেছেন। আর একটা সময় রীতিমতো ঘোষণা দিয়ে কবিতা লেখা ছেড়ে দিয়েছেন। কবিতা লেখা ছেড়েছেন এমন একটা সময়ে, যখন তিনি জনপ্রিয়তার একদম তুঙ্গে। এমন উদাহরণ খুব একটা দেখা যায় না। সমর সেনের কবিতার যে দিকটি ভালো লাগে, সেটি মূলত তাঁর সমাজসচেতনতা। সমাজসচেতনতা কবি সুকান্ত বা অন্য কবিদের কবিতায়ও আছে। কিন্তু সমর সেনের কবিতায় মুগ্ধ করার মতো ব্যাপার হচ্ছে, সমাজসচেতনতার সঙ্গে সঙ্গে তিনি মানুষের ব্যক্তিগত আবেগ, প্রেম-ভালোবাসা—এসব বিষয়ও মাথায় রেখেছেন।এই কবিতায় এক নাছোড়বান্দা প্রেমিকের অস্তিত্ব টের পাওয়া যায়। যেকোনো অবস্থাতেই সে প্রেমিকার সঙ্গে থাকতে চায়।প্রেমিকটি নাছোড়বান্দা সত্যি, তবে তার প্রেমের প্রকাশটা কিন্তু সস্তা নয়, বরং বেশ রোমান্টিক। জুপিটার ও লেডা নামের দুটো পৌরাণিক চরিত্রের দেখাও আমরা এই কবিতাতেই পাই। প্রেমিকের হূদয়ের সরল ব্যাকুলতার সঙ্গে এই দুটো চরিত্র দারুণভাবে যুক্ত হয়েছে।সব মিলিয়ে কবিতাটা খুব ভালো লাগে। ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানে একজন প্রতিযোগী আমার কাছ থেকে কয়েক ছত্র আবৃত্তি শুনতে চেয়েছিল। আমি এই কবিতাটা তাকে শুনিয়েছিলাম। কবি এবং এই কবিতাকে খুব বেশি করে মনে পড়ার আরও একটা কারণ সম্ভবত সমর সেন এই সময়ে ব্যাপকভাবে পঠিত নন। আমি মনে করি, সমর সেনকে বাদ দিলে আধুনিক কবিতার বড় একটি অংশ বাদ পড়ে যায়। সুধীন্দ্রনাথ দত্ত বা বিষ্ণু দের মতো তাঁর সমসাময়িক কবিদের তুলনায় তিনি যথেষ্ট ভিন্নতার অধিকারী।সমর সেনতুমি যেখানেই যাওতুমি যেখানেই যাও,কোনো চকিত মুহূর্তের নিঃশব্দতায়হঠাৎ শুনতে পাবেমৃত্যুর গম্ভীর, অবিরাম পদক্ষেপ।আর, আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে?তুমি যেখানেই যাওআকাশের মহাশূন্য হতে জুপিটারের তীক্ষ দৃষ্টিলেডার শুভ্র বুকে পড়বে।