পাবলো নেরুদার (১৯০৪-১৯৭৩) জন্ম লাতিন আমেরিকায়। প্রেম ও বিপ্লবী ধারায় কবিতা লিখতে যুগপৎ পারদর্শী ছিলেন। পালন করেছেন কূটনীতিকের দায়িত্ব। সক্রিয় অংশ নিয়েছেন বামপন্থী রাজনীতিতে। ১৯৭১ সালে সাহিত্যে নোবেল পান।রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে রেখেসন্ধ্যাবেলা যেন আমার আকাশে তুমি মেঘরূপ ও রং তোমার আমি যেমন ভালোবাসি।তুমি আমার, তুমি আমার, মধুরাধরা নারী,তোমার প্রাণে বাঁচে আমার অপার স্বপ্নেরা।আমার প্রাণপ্রদীপে ওই চরণ দুটি রাঙা,আমার কটু মদিরা ওই ঠোঁটের চেয়ে স্বাদু,আহা আমার সান্ধ্যগান যে তুমি করো জমা,তুমি আমার, এ কথা জানে একাকী স্বপ্নেরা।তুমি আমার, চেঁচিয়ে বলি বিকেল হাওয়াটিকে,আমার ফাঁপা কণ্ঠ সেই বাতাস নেয় বয়ে।ব্যাধিনী তুমি আমার দুই চোখের অতলের,তোমার নিশিচাহনি, যেন সলিল, নিশ্চুপ।প্রিয়া আমার, গানের জালে পড়েছ তুমি ধরা,সে জাল যেন আকাশ এত বিপুল অবারিত।আমার প্রাণ জন্ম নেয় তোমার শোকাকুলচোখের তীরে, যেখান থেকে স্বপ্নভূমি শুরু।অনুবাদ: সাজ্জাদ শরিফ