তুরস্কে কুর্দি জঙ্গিদের হামলায় ২৪ সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সেনাশিবিরে গতকাল মঙ্গলবার কুর্দি জঙ্গিদের হামলায় কমপক্ষে ২৪ সেনা নিহত ও ১৮ জন আহত হয়েছেন। দেশটির সেনা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।এ ঘটনার পর তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোগান তাঁর পূর্বপরিকল্পিত কাজাকিস্তান সফর বাতিল করেছেন। সেনা সূত্রে দাবি করা হয়েছে, ইরাকের সীমান্তবর্তী হাক্কারি প্রদেশে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) জঙ্গিরা এ হামলা চালিয়েছে। এর এক দিন আগে তুরস্কে সন্দেহভাজন কুর্দি জঙ্গিদের পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে পাঁচ পুলিশ সদস্য ও তিন বেসামরিক ব্যক্তি নিহত হয়।