তুরস্কে কুর্দি হামলায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে গতকাল রোববার রাতে নিরাপত্তা সদর দপ্তরে সন্দেহভাজন কুর্দি বিদ্রোহীদের হামলায় পাঁচজন নিহত হয়েছেন। কয়েক ঘণ্টা ধরে চলা এ হামলায় তুরস্কের এক সেনাসদস্য, একজন পুলিশ কর্মকর্তা এবং তিনজন বেসামরিক লোক রয়েছেন। আহত হয়েছেন ১০ জন। তুরস্কের সেনা সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়।এই বছরের শুরুতে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিচ্ছিন্নতাবাদীরা তুর্কি সেনাসদস্যদের ওপর এ হামলা চালায়। গত কয়েক সপ্তাহে এ ধরনের হামলায় প্রায় ৫০ জন নিরাপত্তাকর্মী নিহত হন। ইরাক ও সিরিয়ার সঙ্গে তুরস্কের সীমান্তপ্রদেশ হাক্কারির মেসদিনলিতে ওই নিরাপত্তা সদর দপ্তরে গতকাল স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ হামলা চালানো হয়।এদিকে এ হামলার পর সেখান থেকে সেনাদলকে সরিয়ে নেওয়া হলেও ওই এলাকায় হেলিকপ্টারে করে নজর রাখা হচ্ছে।তবে এ ব্যাপারে পিকেকের পক্ষ থেকে তাত্ক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।জঙ্গিদের সঙ্গে ঘনিষ্ঠ কুর্দিদের বার্তা সংস্থা ফিরাত নিজস্ব ওয়েবসাইটে জানায়, সেমদিনলিতে নিরাপত্তা সদর দপ্তরে হামলার ঘটনার পর একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালায় তুরস্কের সেনাবাহিনী। সেখানে বেসামরিক তিনজন লোক নিহত হন।তুরস্ক জানায়, গত মাসে ইরাকের উত্তরাঞ্চলে পিকেকের গোপন ঘাঁটিতে বিমান ও কামান হামলায় অন্তত ১৬০ জন বিদ্রোহী নিহত হয়েছে।১৯৮৪ সালে পিকেকে তুরস্কের বিরুদ্ধে নিজেদের হাতে অস্ত্র তুলে নেয়। তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছে এরা তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত। বিচ্ছিন্নতাবাদীদের হামলায় এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।