তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ৩৬৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৬৬ জনে দাঁড়িয়েছে। আর আহত হয়েছে এক হাজার ৩০১ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বিধ্বস্ত বাড়িঘরে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।দুর্যোগ ও জরুরি সেবাকাজে নিয়োজিত কর্তৃপক্ষ জানায়, এ ভূমিকম্পে দুই হাজার ২৬২টি ভবন বিধ্বস্ত হয়েছে।গতকাল রোববার কুর্দি-অধ্যুষিত ভন প্রদেশ প্রদেশে সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত হানে।