তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত, ১৭ সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আজ শনিবার সকালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনাবাহিনীর ১৭ জন সদস্য নিহত হয়েছেন। খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে ওই প্রদেশের গভর্নর জানিয়েছেন। সিরত প্রদেশের গভর্নর আহমেতের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, পারভারি এলাকার হেরেকল পাহাড়ে কপ্টারটি বিধ্বস্ত হয়। নিহতদের সবাই পুলিশের বিশেষ বাহিনীর দায়িত্বে নিয়োজিত সেনা সদস্য ছিলেন।