তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার বেলা দুইটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। তিন দিনের সফর শেষে আগামী ১৪ এপ্রিল সকালে তাঁর ঢাকার ফেরার কথা রয়েছে।অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে কাল বৃহস্পতিবার তুরস্কের প্রধানমন্ত্রী রেসিপ তায়িপ এরদোগানের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। এরপর দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা।প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত মোহাম্মদ জিয়াউদ্দিন প্রমুখ।প্রধানমন্ত্রী এ তিন দিনে তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল, পার্লামেন্টের স্পিকার সেমিল সিসেকের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন।