তুরস্কের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গোলাগুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের রাজধানী আংকারার যে ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়, তার সামনে আজ সোমবার এক বন্দুকধারী তিনটি ফাঁকা গুলি ছুড়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন করপোরেশনের (টিআরটি) খবরে বলা হয়, ওই সময় প্রধানমন্ত্রী রেসেপ তাইপে এরদোগান মন্ত্রিপরিষদের বৈঠকে ছিলেন।এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। বন্দুকধারী ব্যক্তিটি ভবনের প্রবেশপথে ঢুকে তিনটি ফাঁকা গুলি ছোড়ে। ভবনের নিরাপত্তারক্ষীর তাকে তখনই আটক করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়।আল জাজিরার খবরে বলা হয়, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সাপ্তাহিক সভা শুরুর কিছুক্ষণ পরই গুলি ছোড়ার ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত মন্ত্রিপরিষদের বৈঠক চলছিল। তবে বন্দুকধারী কেন গুলি ছুড়েছিল, তা জানা যায়নি।