তুরস্কের প্রেসিডেন্টকে ‘ডক্টর অব ল’ দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলকে ‘ডক্টর অব ল’ ডিগ্রি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত বিশেষ সমাবর্তনে তাঁকে এই ডিগ্রি দেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।সমাবর্তনে আবদুল্লাহ গুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁকে যে সম্মাননা দিল, তাতে তিনি গর্বিত। বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে আরও এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্করে মধ্যে বন্ধন আরও গভীর হবে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ অঞ্চলের শিক্ষা বিস্তারের পাশপাশি দেশের সব আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।