তুরাগ তীরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দারুস সালাম থানাধীন দিয়াবাড়ী এলাকায় তুরাগ নদের পাড়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চলছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ অভিযান শুরু হয়।ভ্রাম্যমাণ আদালত আজ বেলা দেড়টা পর্যন্ত বালু ভরাট করার চারটি যন্ত্র, দুটি ড্রেজার ও দুটি ট্রাক বাজেয়াপ্ত করেছেন। একই সঙ্গে তিনটি বালুর গদিও বাজেয়াপ্ত করা হয়েছে। আদালত স্থানীয় প্রশাসনকে ওই গদিগুলো নিলামে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের নেতৃত্বে বিআইডব্লিইটির ঊর্ধ্বতন উপপরিচালক শরিফ আফজাল, স্থানীয় ভূমি প্রশাসনের কর্মকর্তা, দারুস সালাম থানার পুলিশ ও আনসার সদস্যরা এ অভিযান পরিচালনা করছেন।