তুষারকন্যা স্টুয়ার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলো-আঁধারির টান টান উত্তেজনার চলচ্চিত্র টোয়াইলাইট। মানুষ ভ্যাম্পায়ার ও ওয়ার উলফদের প্রেম-ভালোবাসা আর সংঘাত কিছুদিন আগে বিশ্ব দেখেছে মন্ত্রমুগ্ধ হয়ে। এবার ছবির তিন মুখ্য শিল্পীকে দেখা যাবে বিখ্যাত মাদাম তুসো জাদুঘরে। তবে সেই চিরচেনা মোমের মূর্তিতে তাদের দেখা যাবে না। পাওয়া যাবে বরফের মূর্তিতে। টোয়াইলাইট চলচ্চিত্রের ‘বেলা’ চরিত্রের সেই ক্রিস্টেন স্টুয়ার্টের মূর্তিটি মিলবে এই ছবিরই অন্য দুই প্রতিদ্বন্দ্বী চরিত্র প্যাটিনসন আর টেইলরের পাশে। তবে সারা বছর তাদের পাওয়া যাবে না মাদাম তুসোতে। মাত্র দুই দিনের জন্য জাদুঘরের এই আয়োজন।