তুষারঝড়ের কবলে মধ্যপ্রাচ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারঝড় আঘাত হেনেছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। আকস্মিক এ ঝড়ে বিভিন্ন দেশে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে। তুষারে ইসরায়েল, ফিলিস্তিন ও জর্দানের একাংশ ঢেকে গেছে।বিবিসির খবরে বলা হয়, তুষারঝড়ে বন্ধ করে দেওয়া হয়েছে অনেক স্কুল। বিদ্যুিবহীন রয়েছে বহু ঘরবাড়ি।গতকাল বৃহস্পতিবার তীব্র তুষারপাতে জেরুজালেমে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েছে তুষারে ঢাকা জর্দান, তুরস্ক ও লেবাননের ক্যাম্পগুলোতে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীরা।লেবাননে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শিশুসহ দুজনের প্রাণহানি হয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীরেও তুষার-সৃষ্ট বন্যায় চারজনের মৃত্যু হয়েছে।মিসরের কর্মকর্তারা জানান, সিনাই উপত্যকার তুষারে ঢাকা পাহাড়ি রাস্তায় একটি মিনিবাস উল্টে চার ফরাসি পর্যটক আহত হয়েছেন। জর্দানের পুলিশ জানিয়েছে, প্রবল তুষারঝড়ে রাজধানী আম্মান ও অন্যান্য এলাকার বেশির ভাগ রাস্তা ঢেকে গেছে। এ অবস্থায় দেশটির বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ স্থানীয় উদ্ধারকর্মীদের সহায়তা করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।মধ্যপ্রাচ্যজুড়ে ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাসের পর তুষারঝড় হয়েছে। আবহাওয়াবিদেরা এ ঝড়কে গত ১০ বছরের মধ্যে সবচেয়ে বিপজ্জনক বলেছেন। ঝড়ে মধ্যপ্রাচ্যের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।ইসরায়েলি ব্যবসায়ীদের সংগঠন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব ইসরায়েল আশঙ্কা করে বলেছে, বন্যা ও তুষারঝড়ে দেশটির শিল্প খাতে প্রায় পাঁচ কোটি পাউন্ড ক্ষতি হয়েছে।