তৃণমূল বিজেপির ‘বি-দল’: কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কংগ্রেসের নেতারা আবারও তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন। আজ বুধবার তৃণমূল কংগ্রেসকে তারা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও বামদলের ‘বি-দল’ বলে আখ্যা দিয়েছেন। কংগ্রেসের নেতারা বলেন, অতিরিক্ত প্রশ্রয় পেয়ে মমতার দলটি (তৃণমূল কংগ্রেস) কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা সরকারের নানা নীতিকে নষ্ট করে দিচ্ছে।কংগ্রেসের সাংসদ দীপা দাসমুন্সি বলেন, ‘অনেক দিন ধরে কেন্দ্র সরকারের নানা কাজের নীতি নির্ধারণ-সংক্রান্ত বিষয়ে তৃণমূল বারবার বিজেপি ও কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্ক্সিস্টের (সিপিআই-এম) সঙ্গে সুর মিলিয়ে কথা বলে যাচ্ছে। বিশেষভাবে ভারতে সরাসরি বিদেশি বিনিয়োগের ব্যাপারে বিজেপির সঙ্গে একই নৌকার যাত্রী হয়েছে মমতার তৃণমূল কংগ্রেস। এ ছাড়া লোকপাল বিলের ব্যাপারেও রাজ্যসভার তৃণমূল এমপিরা সিপিআই-এমের এমপিদের মতোই তাঁদের সিদ্ধান্ত দিয়েছেন।’দীপা দাসমুন্সি বলেন, ‘কেন্দ্র সরকারের এমন কোনো কাজ বা সিদ্ধান্ত নেই, যেটার ব্যাপারে তৃণমূল কোনো আপত্তি তোলেনি। অতএব, এত দৃষ্টান্ত থাকার পর কেন আমরা তৃণমূলকে বিজেপি ও বামদলের বি-দল বলব না?’এদিকে গত মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের বিরুদ্ধে কংগ্রেসের এই অভিযোগকে নাকচ করে দিয়েছেন।২০০৯ সালে লোকসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চায় (ইউপিআই) যোগ দেন। আর তখন থেকেই রাজ্য ও কেন্দ্রে কংগ্রেস-তৃণমূল জোটের মধ্যে নানা বিষয়ে টানাপোড়েন চলে আসছে।সম্প্রতি লোকপাল বিলসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নীতির বিষয়ে ইউপিআই সরকারের সিদ্ধান্তকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেন মমতা। আইএএনএস অবলম্বনে।