প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম বঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে বামদল সরকারকে পরাজিত করে কংগ্রেস-তৃণমূলকে ক্ষমতা দেওয়ার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।আজ শুক্রবার বিধানসভা নির্বাচন উপলক্ষে জলপাইগুড়ি ও মালদহের নির্বাচনী জনসভায় তিনি এ ভাষণ দেন।পশ্চিম বঙ্গের অর্থনীতিকে ধ্বংস করা ও কেন্দ্রের অর্থ কাজে না লাগানোরও অভিযোগ করেছেন কংগ্রেস নেত্রী।এ ছাড়া পশ্চিম বঙ্গের উন্নয়ন না হওয়ায়, অকার্যকর সেচব্যবস্থা ও এক-তৃতীয়াংশ জনগণকে খাবার পানি সরবরাহ করতে না পারার জন্য বাম সরকারের তীব্র সমালোচনাও করেন তিনি।উল্লেখ্য, ১৮ এপ্রিল থেকে পশ্চিম বঙ্গে ছয় দিনব্যাপী এ নির্বাচন শুরু হবে। আইএএনএস।