তৃণমূলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই: মাওবাদী পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ ঘোষিত মাওবাদী কম্যুনিস্ট পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক আছে দাবি করে যে অভিযোগ মার্ক্সবাদী পার্টিগুলো করেছিল, তা সরাসরি অস্বীকার করেছেন মাওবাদীরা।মাওবাদী কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুপ্পালা লাকসমানা রাও ওরফে গনপতি সাংবাদিকদের আজ বুধবার হায়দরাবাদে বলেছেন, ‘আমাদের দলের সঙ্গে তৃণমূলের খোলা বা গোপন কোনো সম্পর্কই নেই। কারও যদি এ সম্পর্কে কোনো ভ্রান্ত ধারণা থাকে, তাহলে আমরা তা সম্পূর্ণভাবে নিরসন করতে চাই।’ তিনি আরও বলেন, ‘যেহেতু মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চান, তাই তিনি সাধারণ জনগণের পক্ষে কথা বলতে বাধ্য হচ্ছেন।’—পিটিআই