তৃতীয় কর্ণফুলী সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার দুপুরে চট্টগ্রামে কর্ণফুলী তৃতীয় সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শিকলবাহার ১৫০ মেগাওয়াট সান্ধ্যকালীন বিদ্যুৎকেন্দ্র (পিকিং প্লান্ট) উদ্বোধন শেষে কর্ণফুলী আবাসিক এলাকার মাঠে এক জনসভায় বক্তব্য দেন। জনসভায় তিনি বলেছেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে আরও এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। ২০১৫ সালের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুতের পরিমাণ ১১ হাজার মেগাওয়াটে উন্নীত করা হবে। এ ছাড়া প্রধানমন্ত্রী চট্টগ্রামে কয়লাভিত্তিক ২০০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছেন।জনসভাটির আয়োজন করে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। তুমুল বৃষ্টির মধ্যেও বিপুলসংখ্যক লোক জনসভায় উপস্থিত ছিলেন।