তৃতীয় দফায় এই তো ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক মাস বিরতির তৃতীয় দফায় আবার শুরু হয়েছে ‘এই তো ভালোবাসা’ চলচ্চিত্রের শুটিং। গত সোমবার থেকে পুবাইলে ছবিটির শুটিংয়ে অংশ নেন এই তো ভালোবাসা ছবির প্রধান অভিনয়শিল্পী সিদ্দিক। এটি ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী সিদ্দিকের প্রথম চলচ্চিত্র।সিদ্দিক বললেন, ‘এই তো ভালোবাসা ছবির পুরো গল্পটি আমার চরিত্রটি ঘিরে। শুরুতেই বড় পর্দায় এ ধরনের সুযোগ পাব, ভাবতে পারিনি। যেহেতু সুযোগটা পেয়ে গেলাম, তাই আমিও ভালো কিছু করার চেষ্টা করব।’সিদ্দিক বলেন, ‘মাঝে অবশ্য নানা কারণে ছবিটির কাজ আটকে ছিল। তবে গত ডিসেম্বর টানা দুই দিন ঢাকা ও আশপাশে গানের দৃশ্যের শুটিং করা হয়। যত দূর শুনেছি এবার টানা শুটিং করে ছবিটির কাজ শেষ করা হবে। খুবই ভালো লাগছে আবার নতুন করে ছবিটির শুটিং শুরু হওয়াতে। আমি সত্যিকার অর্থেই খুবই আনন্দিত। আমার বিশ্বাস এই তো ভালোবাসা ভালো মানের একটি ছবি হবে।’সিদ্দিক ছাড়া ছবিতে অভিনয় করছেন নিপুণ, নিরব, ঈশানা, এ টি এম শামসুজ্জামান, কচি খন্দকারসহ আরও অনেকে। উল্লেখ্য, ছবিটিতে প্রথম দিকে ছোট পর্দার আরেক অভিনয়শিল্পী নাফিজা অভিনয় করার কথা ছিল। গানের দৃশ্যের শুটিংয়ে অংশ নেওয়ার পর তিনি ছবিটির কাজ ছেড়ে দেন।